খেলাধুলা বদলে দেয় জীবন.... এই শ্লোগান নিয়ে ২০১৯ সালের ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করে দেশের প্রথম খেলাধুলা বিষয়ক চ্যানেল Sports Life TV (IP TV). অনলাইন ভিক্তিক এই চ্যানেলের মুল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের খেলাধুলার প্রচার ও প্রসার ঘটানো।
অন্য চ্যানেল ও সংবাদ মাধ্যম গুলো যখন বিদেশী খেলা বেশি বেশি প্রচারে ব্যস্ত তখন রাত-দিন ২৪ঘন্টা দেশের খেলাধুলা প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে Sports Life TV. আমরা মনে করি দেশের খেলাধুলার সংবাদ, নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা আমাদের দায়িত্ব।
যত প্রচার তত প্রসার... Sports Life TV দেশের খেলাধুলা প্রচার ও দেশের বিভিন্ন স্থান থেকে যে কোন খেলা সরাসরি সম্প্রচার করে যাচ্ছে আগামীতেও এই প্রচেষ্টা অব্যহত থাকবে।
আমরা বাংলাদেশী, আমরা ভালবাসি খেলাধুলা, খেলাধুলার মাধ্যমে বিশ্বের বুকে লাল-সবুজ পতাকা উড়ুক বার বার। বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলি খেলাধুলার সাথে জড়িত আমরা সবাই।
সততার সাথে লেগে থাকলে জয় একদিন আসবেই.... খেলাধুলা চলুক অবিরাম...
Thanks to
Humayon Shamrat
CEO, Sports Life TV
01718 540 813
shamrat1010@gmail.com